1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪০ Time View
ভেড়ামারায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (আজ) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। সভায় ভেড়ামারা উপজেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনা করা হয়।

মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন চিহ্নিত সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় ইউএনও মোঃ আমিরুল আরাফাত মনোযোগ সহকারে বিষয়গুলো নোট করেন এবং ভেড়ামারার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। স্থানীয় উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে কাজ করতে আগ্রহী।

সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি নোমান রাজা, ৭১ বাংলা ও চ্যানেল সেভেনের প্রতিনিধি এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আহসানুল হক, দৈনিক আন্দোলন বাজার পত্রিকার প্রতিনিধি এসএম আবু উবায়দা আল মাহদী, দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ ও দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সম্পাদক জাকির হোসেন মিথুন, সাংবাদিক জান্নাতুল ফেরদৌস, আইন বিষয়ক সম্পাদক ডাঃ সাধনা রাণী, প্রচার সম্পাদক ও দৈনিক সূত্রপাত প্রতিনিধি হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন কানন, সদস্য মহিবুল হাসান টিটো, আইনুন নাহার স্বপ্না, সুবর্ণা আফরোজ, শাহেদুজ্জামান, কামাল হোসেন, শামীম, রাজু, রওনকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার মাধ্যমে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় ও ইতিবাচক সম্পর্ক গড়ে উঠবে, যা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD