1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের আলোচনা সভা ও স্হায়ী সভাপতি মনোনীত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের আলোচনা সভা ও স্হায়ী সভাপতি মনোনীত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের আলোচনা সভা ও স্হায়ী সভাপতি মনোনীত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪২৩ Time View
ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের আলোচনা সভা ও স্হায়ী সভাপতি মনোনীত

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সন্ধ্যায় দক্ষিণ রেলগেট এ অবস্থিত ফুড বাজার এ ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্দোগে এক আলোচনা সভা ও সভাপতির অসুস্থতা জর্নিত কারণে ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান খোকন কে স্হায়ী সভাপতি মনোনীত করা হয়। অপরদিকে সহ-সভাপতি পদ শূন্য হওয়ায় আলহাজ্ব বজলুর রহমান কে সহ-সভাপতি পদে সর্ব মতামতের ভিত্তিতে মনোনীত করা হয়। ‘আন্তর্জাতিক প্রবীম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”। এরই আঙ্গিকে আলহাজ্ব মকবুল হোসেন তার বক্তব্যে বলেন, আমরা বৃদ্ধরা সময় কাটানোর নিমিত্তে একটু ভালো থাকার আশায় এ সংগঠন করেছি। বয়স্কদের সাথে অনেকে সঙ্গ দিতে চাই না। এ সংগঠন সকল প্রবীণদের আশার আলো জাগাবে বলে আমার বিশ্বাস।

ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের আলোচনা সভা ও স্হায়ী সভাপতি মনোনীত

আন্তর্জাতিক প্রবীম দিবসে সাংবাদিকদের ভূমিকা নিয়ে এবং অসংখ্য জাতীয়, স্হানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আন্তর্জাতিক প্রবীণ দিবসে সবার উপস্থিতি কার্যক্রম কে সাধুবাদ জানান এবং গত মিটিং এর সিদ্ধান্ত সমুহ পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন যুগ্ন সাধারন সম্পাদক মোলায়েম হোসেন। ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন সভাপতি মনোনীত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সার্বিক কাজে সবার সহযোগিতা কামনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, খাদেমুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোলায়েম হোসেন, অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন,সিনিয়র উপদেষ্টা জৈয়মুদ্দিন আহমেদ, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হায়দার আলী, বিপ্লব, প্রমুখ। নবনিযুক্ত জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন আরো বলেন, মর্যাদাপূর্ণ বার্ধক্য গঠনে চেষ্টা সহ ভেড়ামারার প্রবীণদের সঠিক পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ – এ ভেড়ামারা জ্যেষ্ঠ নাগরিক পরিষদ প্রবীণদের সঙ্গে নিয়ে বহুমুখী পদক্ষেপসহ স্বাস্থ্য সুরক্ষায় এবং আনন্দময় জীবনের জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবো। সভায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD