1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭৬ Time View
ভেড়ামারায় নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (আজ) সকাল ১১টায় ধরমপুর ইউনিয়নের জালাল মাতবরের বাড়ির আঙিনায় আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা উপজেলা শাখার চেয়ারম্যান মো. আমিরুল আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডা. কামরুল ইসলাম মনা এবং ধরমপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আমিরুল আরাফাত নারী নির্যাতন, যৌতুক এবং বাল্যবিবাহের সামাজিক ও আইনগত ক্ষতিকর দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। তিনি এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তার বক্তব্যে উপস্থিত নারীরা একাত্মতা প্রকাশ করেন এবং নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD