
ভেড়ামারা প্রতিনিধি– আইনে আছে জলাশয় ভরাট করা যাবে না। তারপর ও কতিপয় ব্যক্তিদের কে লক্ষ করা যায় সরকারের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কাগজপত্র ম্যানেজ করে বা অবৈধভাবে জলাশয় দখলের মহাউৎসব।
ভেড়ামারা জামে মসজিদের ঐতিহ্যবাহী পুকুর টা গ্রাস করার পর এবার গ্রাস করতে চলেছে ভেড়ামারা রেল বাজার পুকুর গম পট্টির পিছনের শতবর্ষি পুকুরটি। অনেক টা ইতিমধ্যে ভরাট করা হয়েছে এবং দোকান পাঠ নির্মাণ ও হয়ে চলেছে।
নবনির্বাচিত এমপি আব্দুল গফুর এবং ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শতবর্ষী এই ২টা পুকুর রক্ষা এবং সংস্করণ এর জোর দাবী জানিয়েছেন ভেড়ামারা সুশীল সমাজ।
উল্লেখ, যে সরকারই আসুক জলাশয় ভরাট চাই চাই। অবৈধ বালু উত্তলন, চাঁদা বাজি, হাট ঘাট দখলের মহা উৎসব চোখে পড়ে। সব সরকার আমলে একই পরিস্থিতি। ভেড়ামারা রেল বাজার পুকুর গম পট্টির পিছনের শতবর্ষি পুকুরের একটু একটু করে জলাশয়টা আজ দখল হয়ে চলেছে । নতুন নতুন দোকান মার্কেট নির্মাণ হচ্ছে। এই ব্যবসাটা খুব লাভবান হওয়ার কারণে সবাই একই কাজ করে যাচ্ছে। একটু একটু ভরাটের কারণে কিছুদিনের ভিতরেই শতবর্ষি এই জলাশয় ২ টা হয়ত বা ভেড়ামারার মানচিত্র থেকে হারিয়ে যাবে।
ভেড়ামারা শহরের আল্লাহ না করুণ আগুন ধরলে আগুন নিভানোর পানিও খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে এই ভাবে চললে জলবায়ু পরিবর্তন এর কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হবে।
ভেড়ামারা বাসীর বিশ্বাস প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নবনির্বাচিত এমপি আব্দুল গফুর এবং ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী উক্ত ২ টা পুকুর রক্ষা এবং সংস্করণ এর পদক্ষেপ গ্রহণ করবেন।