1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শাহজাহান আলী'র মতবিনিময় - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শাহজাহান আলী'র মতবিনিময় - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শাহজাহান আলী’র মতবিনিময়

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫০৩ Time View
ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শাহজাহান আলী'র মতবিনিময়

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকাল ৯ ঘটিকার সময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির মালিক সমিতির সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী। ভেড়ামারা অটোরিকশা মালিক চালকদের নানাবিধ সমস্যা নিয়ে প্রাণবন্ত আলোচনা করা হয়। বিএনপি নেতা শাহজাহান আলী সমস্যা স্হায়ী ভাবে সমাধানকল্পে তাদেরই একজন হয়ে কাজ করবেন এবং সুখে দুঃখে পাশে সবসময় আছেন এবং থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, পৌর আইন কি শুধু অটোরিক্সার বেলায় প্রযোজ্য? অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা আরো বলেন, পৌরসভা কর্তৃপক্ষের কার্যক্রম দেখে মনে হচ্ছে পৌরকর শুধু অটোরিক্সা মালিকগণই ফাঁকি দেয়।

গত বছর ৯৫% গাড়ির কাগজ করার পরও পৌরসভার চাহিদা নাকি পূরণ হয়নি। এবারও বুকের উপর উঠেছে। অপরদিকে কত ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ফাঁকি দিচ্ছে! কত ব্যবসা প্রতিষ্ঠান ২৫ এ লাইসেন্স নবায়ন করেনি দেখেছি , কত বাড়ি তৈরী হচ্ছে পৌর আইন অমান্য করে। এমন খুজে খুজে বের করলে বহুকিছু চোখে আঙুল দিয়ে দেখানো যাবে। এদের দিকে চোখ নেই পৌর কর্তৃপক্ষের। চোখ শুধু অটোরিক্সার উপর? এরা অসহায় দরিদ্র বলে কি তাই? নাকি এর পিছনে অন্য কিছু। ভেড়ামারা পৌরসভার অটোরিক্সা ধরার অভিযান অব্যহৃত থাকায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ। ভেড়ামারা পৌর কর্তৃপক্ষ কে অবিলম্বে এই অভিযোগ বন্ধ করতে জোর দাবী জানিয়েছেন অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ। ভেড়ামারা পৌরসভায় পৌর আইন অমান্য করে কত বাড়ি তৈরি হচ্ছে? কোথায় সেখানে পৌর আইন? এমন বহু বাড়িসহ শহরের দোকান উচ্ছেদ এর ঘোষণা দেওয়ার পরও আইনের সেখানে প্রয়োগ নেই কেন? তাদের মাথায় তেল আছে তাই কি? রাস্তা ও ড্রেনে নির্মাণে স্বজনপ্রীতি সহ নানা অনিয়ম চলছে দেখার কেউ নেই।

ফুটপাত নামে তৈরী হয়েছে মৃত্যু ফাঁদ। এদিকে তাদের নজর নেই। যত নজর মনে হয় শুধু অটোরিক্সার বেলায়? পেটের দায়ে ঋণ করে অটোরিক্সা কিনে জীবিকা নির্বাহ করে কোনমতে দিনাতিপাত করছে অটোরিক্সা মালিকগণ। গরীব হওয়ায় কি আজন্ম পাপ। অত্র সমিতির সকল সদস্যগণ শাহজাহান আলীর সাথে মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করেন। তার দেয়া আশ্বাস অটো মালিক শ্রমিকদের মনে আশার সঞ্চার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD