1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে ০১/১১/২০২৬ বাদ মাগরিব এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা।

সভায় ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বেকারত্ব দূরীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা নিজেদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বহুমুখী উদ্যোগ গ্রহণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব পারভেজ, কোষাধ্যক্ষ জাকির হোসেন মিথুন, দপ্তর সম্পাদক মন্টু রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, আইনবিষয়ক সম্পাদক ডা. সাধনা রাণী, ধর্মীয় সম্পাদক হাফেজ সাজ্জাদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক সালাউদ্দিন কানন, কৃষিবিষয়ক সম্পাদক পিয়ারুল ইসলাম।

এ ছাড়া নির্বাহী সদস্য মহিবুল হক টিটো, স্বপ্না, বর্ণ্যা, সাজেদুল, সাহেদুজ্জামান, কামাল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ক্লাবের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD