
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৬ ক্লাব -এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আমিরুল আরাফাত,উপজেলা নির্বাহি অফিসার, ভেড়ামারা কুস্টিয়া । বিশেষ অথিতি মোঃ ফারুক আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার. ভেড়ামারা কুস্টিয়া ।
সার্বিক তত্বা বধায়ন মোঃ ইকবাল হোসেন (শিহাব) সহ সভাপতি ৮৬ ক্লাব ভেড়ামারা, সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা নিজ হাতে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, বায়ুদূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করা।

কর্মসূচির আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছগুলোকে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।