1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনিবন্ধিত শিক্ষক এর ছড়াছড়ি - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনিবন্ধিত শিক্ষক এর ছড়াছড়ি - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনিবন্ধিত শিক্ষক এর ছড়াছড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৪৪ Time View
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনিবন্ধিত শিক্ষক এর ছড়াছড়ি

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনিবন্ধিত শিক্ষক এর ছড়াছড়ি

ভেড়ামারা প্রতিনিধি – ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনার্স শাখায় অনিবন্ধিত শিক্ষক এর ছড়াছড়ির অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে আদর্শ ডিগ্রী কলেজে ও জাল সার্টিফিকেট দিয়ে চাকুরি করার অভিযোগ পাওয়া গেছে। এদের কারণে বঞ্চিত হচ্ছে নিবন্ধিত ছাত্র ছাত্রীরা অপরদিকে ধ্বংস হচ্ছে শিক্ষা,, ,। শিক্ষার্থীরা হচ্ছে প্রতারিত, শিক্ষক সমাজ হচ্ছে ঘৃণিত,,,। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অনার্সে নিবন্ধনহীন শিক্ষক নিয়োগ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগের পর মাস্টার্স রেজাল্ট এর অভিযোগ উঠায় অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রহমান নামে এক ব্যক্তি বলেন, এটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমাদের সন্তানরা পড়ে তাই নিবন্ধনহীন এমন শিক্ষক কেমনে নিয়োগ পায় আমার বুঝে আসেনা। রাজিব নামে এক একব্যক্তি বলেন, আওয়ামী লীগের মনোনীত ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের নাম ভাঙিয়ে আর কতকাল রাজ করবে। আমরা কোন ভার চাই না অবিলম্বে নতুন অধ্যক্ষ নিয়োগ চাই। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিচ সাহেব জানান, নিবন্ধন না থাকলেও নিয়োগ সঠিক আছে। আমার নিয়োগের অনেক আগে আমার মাস্টার্স করা। অনিবন্ধিত শিক্ষক কিভাবে নিয়োগ পায় জানতে চাইলে তিনি বলেন, একটা কলেজ যখন সরকারি হয় তখন ঘাসও সরকারি হয়ে যায়,,,,,। উক্ত বিষয় টি তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন ভেড়ামারা বাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD