1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগর বাজার বণিক সমিতির কমিটি গঠন - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগর বাজার বণিক সমিতির কমিটি গঠন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগর বাজার বণিক সমিতির কমিটি গঠন

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৫১ Time View

মধ্যনগর বাজার বণিক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী মধ্যনগর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের লক্ষ্যে শুরুতে ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মো. আবুল বাশারকে সভাপতি ও মিজানুর রহমান মিনুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি লিটন বণিক, সহ-সাধারণ সম্পাদক অরুণ রায় এবং কোষাধ্যক্ষ মেহেদী হাসান মুন্না।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,“আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বণিক সমিতির সম্মানিত সদস্যদের, যাঁরা আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে আমার উপর আস্থা ও ভালোবাসা জানিয়েছেন। এটি আমার জন্য শুধু গর্বের বিষয় নয়, বরং একটি বড় দায়িত্বও।আমাদের মূল লক্ষ্য হবে—সমিতির সকল সদস্যের স্বার্থ সংরক্ষণ করা,ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ,স্বচ্ছ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা।”

এ সময় সভাপতি মো. আবুল বাশার বলেন,“প্রথমেই আমি বণিক সমিতির সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।আমি বিশ্বাস করি, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। মধ্যনগর বাজারকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আদর্শ বাজার হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।”

এসময় নতুন নেতৃত্বের হাত ধরে মধ্যনগর বাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও উন্নয়ন নিশ্চিত হবে বলে ব্যবসায়ীরা আশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD