
মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর শ্রদ্ধা নিবেদন
ফাহিম শাহরিয়ার রুমি, স্টাফ রিপোর্টার- মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকীর নেতৃত্বে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী আব্দুর রাজ্জাক, আইয়ুব আলী খান, মোঃ সাইদুর রহমান লেকু, আইন সম্পাদক এড জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক শামীম চৌধুরী শ্যামল, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা খন্দকার, সহ মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা ইসলাম রুমা, উপ মহিলা বিষয়ক সম্পাদক শেখ শামসুল নাহার লাকী, কৃষি বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, কার্যকরী সদস্য মোঃ বিল্লাল হোসেন, তাসলিমা হৃদয়, মুনিয়া বেগম, কবির মুন্সী নৌকা কবির, মোহাম্মদ আলীসহ অসংখ্য নেতাকর্মী।

মহান স্বাধীনতা দিবসে দৃঢ় প্রত্যয়ে শপথ শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহবান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জয় হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের।
