1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মাইলস্টোন ট্রাজেডির শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া অনুষ্ঠান - দৈনিক সত্যের দর্পণ মাইলস্টোন ট্রাজেডির শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া অনুষ্ঠান - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মাইলস্টোন ট্রাজেডির শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া অনুষ্ঠান

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩০১ Time View
মাইলস্টোন ট্রাজেডির শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া অনুষ্ঠান

মাইলস্টোন ট্রাজেডির শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া অনুষ্ঠান

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে। ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান ট্রাজেডিতে শহীদ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর। ,(২৫ জুলাই ) শুক্রবারসন্ধ্যায় যশোর ইন্সটিটিউটের বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয়তলায় অগ্নিবীণার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ শোক সভায় সভাপত্বি করেন ভারপ্রাপ্ত সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার আতাহার রহমান। দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ গ্রহণ করেন অগ্নিবীণার উপদেষ্টা যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপ -সচিব আব্দুল খালেক, উপদেষ্টা কবি ও গবেষক কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ মহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সহকারি সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সাপ্তাহিক বাংলালোক সম্পাদক একেএম গোলাম সরোয়ার, সাপ্তাহিক স্মৃতি পত্রিকার সম্পাদক আসাদুল হক, অধ্যাপক অখিল চক্রবর্তী, শরীফ উদ্দিন বেলাল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কতুব উদ্দিন বিশ্বাস আদর্শ বালিকা বিদালয়ের সাবেক প্রধান শিক্ষক রহিমা খাতুন, ইংরেজি শিক্ষক জাকিয়া সুলতানা মিম, নাট্য শিল্পী ইলিয়াস শরীফ, খোকন, আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম লাভলু, কবি মরিনরুল ইসলাম, সুলতানা প্রমূখ। শোক সভায় বক্তারা বলেন এধরণের অনাকাঙ্খিত জানো আর কখনো না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আজ সমগ্র জাতি শোকে শোকাহত । সকল শহীদ ছাত্র-ছাত্রীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা , শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহত সকলছাত্রছাত্রীদের আশু সুস্থ্যতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন   দৈনিক গ্রামের কাগজের কমপিউটার বিভাগের ইনচার্জ আলহাজ আবু সাআদ শাওন। এদিকে শোক অনুষ্ঠান শেষে সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায়মেয়াদোত্তীর্ণ হাওয়ায় চলমান কমিটি ভেঙে দেন ভারপ্রাপ্ত সভাপতি আতাহার রহমান। সেই সাথে আগামী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সর্বসম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি সাবজেক্ট কমিটি বা সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন। কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সাবজেক্ট কমিটির  আহবায়কঅগ্নিবীণার উপদেষ্টা যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব আব্দুল খালেক  সদস্য সচিবউপদেষ্টা কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম  সদস্যউপদেষ্টা ডঃ শাহনাজ পারভীন  সদস্য ও গবেষক পদ্মনাভ অধিকারী  সদস্য অধ্যাপক অখিল চক্রবর্তী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD