
মোঃ খালিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি: রাজনীতির গণ্ডি পেরিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আজ তিনি ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি (CKD) হাসপাতালে চিকিৎসাধীন ভেড়ামারা কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা জনাব নুরু-কে দেখতে হাসপাতালে যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে গিয়ে মাননীয় সংসদ সদস্য নুরুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় তিনি জনাব নুরুর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাহস জোগান।
জনাব নুরুর পরিবারের পক্ষ থেকে দৌলতপুর, ভেড়ামারাসহ দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা জনাব নুরুকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।