
এ জেড ভূঁইয়া রাজু,সীতকুন্ড।।চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব এ অবস্হিত প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে প্রথম বারের মতো প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো
২৩তম ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
সাফল্যের ঝুড়িতে আরো একটি অর্জন যোগ হলো আজকের বৃষ্টিস্নাত দিনটিতে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজের এ প্লাস প্রাপ্তদের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ড. কামাল উদ্দিন।উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ আবচার উদ্দিন ,প্রফেসর শামসুন নাহার, প্রফেসর কামাল উদ্দিন স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদ থেকে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক সাহেদ আহসান,মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল,যুগ্ম সমন্বয়ক কাওসার উদ্দিন, সদস্য সচিব হাসান রিজভী,অর্থ সম্পাদক জিয়া উদ্দিন,ইমাম হোসেন,যুগ্ম অর্থ সম্পাদক আবদুল্লা আল আহাদ,দপ্তর-সম্পাদক ইমাম ফারুক,জহির রায়হান,সাজ্জাতুল ইসলাম হৃদয়,রুস্তম আলী,রাহাত শাহরিয়ার, পারভেজ হোসাইন প্রমুখ।