1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
যতই গুজব ছড়ানো হোক না কেন ১৪ দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে - দৈনিক সত্যের দর্পণ যতই গুজব ছড়ানো হোক না কেন ১৪ দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

যতই গুজব ছড়ানো হোক না কেন ১৪ দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৩৩ Time View
যতই গুজব ছড়ানো হোক না কেন ১৪ দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে

যতই গুজব ছড়ানো হোক না কেন ১৪ দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে

– হাসানুল হক ইনু এমপি

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়া -২ ভেড়ামারা-মিরপুর আসনে রিটার্নিং কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র নিকট মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক তথ্য মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। হাসানুল হক ইনু এমপি বলেন, যতই গুজব ছড়ানো হোক না কেন ১৪ দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচন কে বানচাল করতে বিএনপি জামাতের হরতাল অবরোধ অগ্নি সংযোগ এর মধ্যে ও আমি ঢাকা থেকে শান্তিপূর্ণ ভাবে ভেড়ামারা তে এসে আমার মনোনয়ন পত্র জমা দিতে আসছি। এখানে মানুষের মধ্যে নেই কোন আতংক। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। জেলা উপজেলা এমনকি গ্রাম বাংলাতে অবরোধ হরতাল নেই। উৎসব মুখোর শান্তিপূর্ন পরিবেশ আমি আমার মনোনয়ন পত্র জমা দিয়েছি। ভেড়ামারায় রিটার্নিং কর্মকর্তার কাছে এই প্রথম একটি মনোনয়ন পত্র জমা পড়লেন। এসময়ে সাথে ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক আনছার আলী, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল, চাঁদগ্রাম ইউনিয়ন এর জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, পৌর জাসদের সভাপতি হাসান বিন ঝন্টু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD