
ঝিকরগাছা (যশোর,) প্রতিনিধি: যশোরের হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৩০ ডিসেম্বর) সোমবার সকালে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসেন স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাহাবুবুল ইসলাম, ফারজানা খাতুন, লাবনী আক্তার, সুমা বড়াল, হাফেজ এহসানুল হক। এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন এস এম আল আমিন, রাবেয়া খাতুন , মশিয়ার রহমান, ও আবু রায়হান প্রমুখ