
আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে– আসন্ন ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে যশোরের -৫টি আসনেবিএনপি মনোনীত প্রার্থী. নাম বিএনপির কেন্দ্রীয় কমিটি.. ঘোষণা করেছেন বলে জানা গেছে। যশোর ,-১ আসনে মফিকুল ইসলাম তৃপ্তি (শার্শা) যশোর -২(চৌগাছা-ঝিকরগাছা) আসনে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল ইসলামের সহধর্মিনী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, যশোর-৩ আসনে সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে টি এস আইয়ুব, যশোর -৫ আসন (স্থগিত) যশোর-৬ আসনে রওনুকুল ইসলাম শ্রাবণ। উল্লেখ্য (৩রা নভেম্বর) সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন।