1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
যশোর জেলা নিকাহ রেজিস্ট্রারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। - দৈনিক সত্যের দর্পণ যশোর জেলা নিকাহ রেজিস্ট্রারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

যশোর জেলা নিকাহ রেজিস্ট্রারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৬৪ Time View

যশোর জেলা নিকাহ রেজিস্ট্রারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোর জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণের দক্ষতা বৃদ্ধি,জনসেবা সহসীকরণ, আইন বিধির বাস্তবায়ন ও বাল্যবিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা রেজিস্টার কার্যালয়ের আয়োজনে রেজিস্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৭  মে মঙ্গলবার সকাল১০ টায় জেলা রেজিস্ট্রার  জনাব আবু তালেবের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এ ডি এম) কমলেশ মজুমদার। প্রধান অতিথি তার বক্তব্যে কাজীদের পেশাগত দায়িত্ব এবং গুরুত্ব উল্লেখ করে বলেন কাজীরা রাষ্ট্রযন্ত্রের একটি অংশ ।রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এগিয়ে নিতে হলে কাজীদের সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন সুন্দর সুষ্ঠু জাতি গঠনে কাজীদের ভূমিকা অপরিহার্য। আপনারা রাষ্ট্রের এস্টেক হোল্ডার। পেশা নয় সেবার মানসিকতা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। বাল্যবিবাহ ,প্রতারণামূলক বিবাহ, নারী ও শিশু নির্যাতন ও অধিক্ষেত্রের বাইরে বিবাহ তালাক সম্পাদন সম্পর্কে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সদর সাব-রেজিস্টার আমিনা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা কাজী সভাপতি রেজাউল করিম ও  সাধারণ সম্পাদক আকরাম হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় ঝিকরগাছা চৌগাছা ও বাঘারপাড়া উপজেলার নিকাহ রেজিস্টার গণ অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা রেজিস্টার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD