
কাউনিয়া রংপুর (প্রতিনিধি) – যদি হই রক্ত দাতা জয় করবো মানবতা। এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে গত মাস ধরে রক্ত দানের মাধ্যমে মানবসেবার নিয়জিত রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের সকল সদস্যরা। সাংগঠনিক কাজ গতিশীল করার লহ্মে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ও সেচ্ছাসেবী দের মাঝে ফাউন্ডেশন আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল ২১ নভেম্বর রংপুরের সুরভি উদ্দানে বিকাল ৩ ঘটিকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার মুন্নি খানম এ-র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান সহ:প্রতিষ্ঠাতা পরিচালক হা:রাবিতুল ইসলাম সংগ্রাম চৌধুরী শানু তাসনীম। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রংপুরী । সহ:প্রচার সম্পাদক মো:নাবিউল আযাদ নুর। তথ্য প্রচার সম্পাদক মো: আজমল হোসাইন রিদয়। ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ইউসুফ । মহিলা বিষয়ক সম্পাদক মোছা: লথিফা আক্তার লতা এবং আশরাফিয়া ইকা কার্যকরি সদস্য মো:লাবু হোসাইন মো: মেরাজুল ইসলাম প্রমূখ।