
রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন বিরতির সংবাদে ঝিকরগাছাবাসীর মাঝে আনন্দের জোয়ার
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। গত (২৪ ডিসেম্বর) রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ঝিকরগাছায় বিরতির দাবিতে ফ্রেন্ডস টুয়েন্টি ও ঝিকরগাছা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃত তিক সহ বিভিন্নসংগঠনের ব্যানারে বিকাল ৩টা থেকে ৫ পর্যন্ত ট্রেন স্টেশনে সর্ব বৃহত্তম মানববন্ধনে অংশগ্রহণ করে। সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তার ফলে বিকাল ৪ টা ৪৫ মিনিটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঝিকরগাছায়এসে দাঁড়ায়। এবং আন্দোলনকারীদের সাথে ধৈর্য সহকারে তাদের দাবি শোনেন। এবং পরামর্শ দেন রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র জমা দেওয়ার জন্য। গত (২৯ ডিসেম্বর) রবিবার ফ্রেন্ডস টোয়েন্টি ও ঝিকরগাছা প্রেসক্লাবের কর্মকর্তারা বাংলাদেশ রেলওয়ে পাকশী জনের এডিশনাল রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ সহ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট আমজনতার স্বাক্ষরিত আবেদন পত্রটি কর্তৃপক্ষের নিকট জমা দেন।, পরবর্তীতে ঝিকরগাছা বাসীর প্রাণের দাবি রেলওয়ে কর্তৃপক্ষ মেনে নেওয়ায়, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।