1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার' ০৭ আসামী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার' ০৭ আসামী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার’ ০৭ আসামী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৬৫ Time View

র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার’ ০৭ আসামী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৯ মার্চ ২০২৪ ইং তারিখ সময় রাত্রী-২২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম নামক এলাকায় অপারেশন পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, গাঁজা- ২৫০ গ্রাম, মোবাইল ফোন- ০৯টি, সীমকার্ড- ১০টি, নগদ= ২,০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ রঞ্জু (৪০), পিতা- মোঃ রাজু, সাং- ছোটবনগ্রাম উত্তরপাড়া, ২/ মোঃ নয়ন আলী (৩২), পিত- আকবর আলী, সাং- ছোটবনগ্রাম পূর্বপাড়া, ৩/ মোঃ আরমান (৩০), পিতা- মোঃ সিরাজ আলী, সাং- ছোটবনগ্রাম, ৪/ মোঃ রজব আলী (২৯), পিতা- মোঃ আজগর আলী, সাং- ছোটবনগ্রাম, ৫/ মোঃ তমাল হোসেন (৩১), পিতা- মোঃ সাজ্জাদ হোসেন, সাং- ছোটবনগ্রাম পূর্বপাড়া, ৬/ মোঃ বিপুল হোসেন (৩৬), পিতা- মোঃ আবুল কালাম, সাং- চকপাড়া, ৭/ মোঃ আলাউদ্দিন মিয়া (৫৫), পিতা- মোঃ তারা মিয়া, সাং- ছোটবনগ্রাম, সর্ব থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়াস্থ হযরত মাদার শাহ (রহ:) আলায়হের মাজারের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদটি পেয়ে উক্ত ঘটনাস্থলে পৌছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০৭ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় র‍্যাবের টিম তাদেরকে উক্ত ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে র‍্যাব-৫, রাজশাহী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ০৭ আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (৩০ মার্চ ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার' ০৭ আসামী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 30/03/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD