1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ

আতাউর রহমান
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৭৩ Time View
শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নোয়াগাঁও দাখিল মাদ্রাসার পাঁচটি পদে নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গতকাল (১২ জানুয়ারি)প্রতিষ্ঠানের অফিস কক্ষে ডিজির প্রতিনিধির উপস্থিতিতে শূন্য কোটায় একজন সুপারিন্টেন্ডেন্ট ,একজন সহকারী সুপারিন্টেন্ডেন্ট , একজন নৈশপ্রহরী,একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। নৈশ প্রহরী পদে নিয়োগ বঞ্চিত শামীম আহম্মেদ বলেন, ওই মাদ্রাসার নৈশপ্রহরী পদে চাকুরির জন্য তার মামা নুরুল হকের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সভাপতিকে ৪ লাখ টাকা দিয়েছিলেন। চাকুরি না হওয়ায় পরীক্ষার পর তার মামার মাধ্যমেই ওই টাকা তিনি ফেরতও পেয়েছেন। প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম সংবাদ সম্মেলন করে বলেন,শামীমের মামা নুরুল হক সম্পর্কে আমার খালু শ্বশুর হন।আমার কথা বলে শামীমের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন সেটি আমি জানতাম না।পরীক্ষা শেষে আমি বিষয়টি জানতে পেরে অফিসে বসেই সমাধান করার চেষ্টা করেছি।আমার সরলতার সুযোগে একটি কুচক্রী মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD