1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৩ Time View
ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি বাজেট ঘোষণা

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: দৃষ্টিনন্দন বহুতল বিশিষ্ট পৌর ভবনসহ অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে নতুন কোন করারোপ ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ২৯তম বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন ২০২৬ মঙ্গলবার বেলা ১২.০০ টায় ঝিকরগাছা পৌরসভা কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত পৌর কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী অর্থবছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব সম্বলিত বাজেট পেশ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।

তিনি বলেন ঝিকরগাছা পৌরসভা কে একটি উন্নত রোল মডেল পৌরসভায় উন্নিত করার লক্ষ্যে আগামীতে দীর্ঘস্থায়ী টেকসই দৃষ্টিনন্দন বহতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।বহুমুখী উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থার প্রকল্পের আওতায় কপোতাক্ষ নদের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন অববাহিকায় গড়ে তুলা হবে ২ কিলোমিটার ওয়াকওয়ে ও একটি দৃষ্টিনন্দন পার্ক। যেখানে ভ্রমণপিপাসুরা বিনোদন ও তীব্র তাপদাহে স্বস্তির পরশ অনুভব করবে ।

উদ্বোধনী ভাষণের পর বাজেটের আয়-ব্যয়ের খাত উল্লেখ করে মূল প্রবন্ধ পাঠ করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।এবারের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৯৪ কোটি ৩ লক্ষ ২২ হাজার ৩শত ৮১ টাকা ৭০ পয়সা।যেটা মুলত রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আহরন করা হবে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির প্রস্তাবসহ পৌরসভার স্থায়ী ভবন নির্মাণ, কপোতাক্ষ তীরে ওয়াকওয়ে ও পার্ক নির্মাণ,সড়ক উন্নয়ন, ড্রেনেজ, কালভার্ট, সড়ক বাতি, যাত্রী ছাউনি, গণশৌচাগার, মশক নিধন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়।

বাজেট বক্তৃতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামাদ হাসান নিপুন তাঁর বক্তব্যের শুরুতে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও গণমুখী উল্লেখ করে

উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ওয়ার্ডগুলো সহ সমভাবে উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

বাজেটের উপর আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আরমান হোসেন কাকন,সম্পাদক উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ,ছাত্র প্রতিনিধি আখি খাতুন।

সভায় বক্তারা পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD