1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় তরুণদের ‘সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা’ বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে বিদ্যালয়ের ১০শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ’র ন্যাশনাল কনসালটেন্ট ড.মোঃ আব্দুল কাদের।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানায়জেশন বাংলাদেশ এর সুইসাইড প্রিভেনশন স্পেশালাইজড ড.তানভীর হোসেন, ঝিকরগাছা উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, সরকারি এম এল হাই স্কুলের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান আজাদ,ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,মনের বন্ধু সংগঠনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোহাঃ বারিউল ইসলাম প্রমূখ।

সেমিনারে বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং আত্মবিশ্বাস, সহমর্মিতা, মানসিক সুস্থতা, ইতিবাচক চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জীবনদক্ষতা তরুণদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে। বক্তারা আরও বলেন, সামাজিক ও মানসিক জীবনদক্ষতা বিকাশের মাধ্যমে তরুণদের মাদক, সহিংসতা, হতাশা এবং বিভিন্ন সামাজিক সমস্যা থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে একটি মানবিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারটি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ ও গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডার (Grand Challenges Canada) সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD