1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View
ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক এম সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।

ঝিকরগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী,পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মমিন সুজন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,থানা পুলিশের প্রতিনিধিগণ, বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া শিক্ষকবৃন্দ, নতুন কুঁড়ির রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সহ সকল সরকারি দপ্তরের প্রধানগণ,গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া বিষয়ক উদ্বুর্দ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন,খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ তৈরি হবে এবং ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে দেশের সুনাম বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD