1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ছড়া - দৈনিক সত্যের দর্পণ ছড়া - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ছড়া

ফাহিম শাহরিয়ার রুমি
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫৭৭ Time View

ছড়া

ফাহিম শাহরিয়ার রুমি

ভোরের বৃষ্টির জলে
ভিজে নিমফুল
বর্ষার জলের প্রহারে
ভাঙে নদীর কূল।
গাঙচিল শিকার বিঁধিয়ে
উড়ে যায় অদূরে
কুমারের মাটির পুতুলগুলো
সাজানো রঙিন মাদুরে
গৃহবধূর তুলতুলে হাতে
গড়া সমুদ্রকলি
খোকাখুকি খেলাচ্ছলে
গায়ে মাখে ধুলোবালি।
কাঠবিড়ালি লুকালো
ডালিম পাতার আড়ে
দুষ্টুছেলে গুলতি মারল
বুড়ো শালিকের ঘাড়ে।
চলছে রাহী অবাধে পথ
রৌদ্রময় দুপুরবেলা
ঘোলাটে মেঘলাদিনে মাঝনদীতে
পালতোলা নৌকার খেলা।
ঐ কৃষ্ণচূড়ার গর্ভে
জড়ো হয়েছে কোকিল
তখন গানের তরে
প্রজাতির রঙ ঝিলমিল।
শেষ বিকেলে রৌদ্রের হাসি
দেখেছে ক্লান্ত জোনাকি
চৈত্রের যামিনীতে জোছনা নেই
এ যেন চাঁদের ফাঁকি।
দুরন্তপনা দখিনা হাওয়ায় দুলে
লাউ আর কুমড়ো লতা
মুসাফিরের ক্লান্তি হনন করেছে
বটের ঝিলিমিলি পাতা।
পানকৌড়ি জল চিড়ে
চলেছে হিজলবনে
রাখাল মেঘ দেখে
ছুটল গাঁয়ের পানে।
মাছরাঙা, কাকাতুয়া
লুকোচুরি খেলছে কাশবনে
শরতে ফুটেছে শিউলিফুল
সুবাস ছড়াল মনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD