1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিব মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিব মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিব মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৪ Time View
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিব মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি: ঝিকরগাছায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতাও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে ।  ৩ ডিসেম্বর ৬.৩০মি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার আয়োজনে পারবাজার শিব মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুর্তোজা এলাহী টিপু।

বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শিব মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক তড়িৎ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি উজ্জ্বল দাস ,  সাধারণ সম্পাদক পলাশ পাল । এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লালটু, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবদলের আহবায়ক মুনাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শেষ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রার্থনা সভা পরিচালনা করেন পুরোহিত  নন্দ কিংকর গোপাল দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD