
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি ঃ ঝিকরগাছায় স্বাবল প্রকল্পের আওতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৪ ডিসেম্বর সকাল ১১ টায় পানিসারা ফুল বিপণন কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেড ক্রাফট বাংলাদেশ অর্থায়নে,উলাসি সৃজনী সংঘের বাস্তবায়নে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। চিচিলিয়া মন্ডলের সঞ্চালনায় ও উলাসি সৃজনী সংঘেরের নির্বাহী পরিচালক আজিজুল হক মনির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ফুল বিপণন চত্বরে কবুতর উড়িয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় বিপণন চত্তর থেকে ব্যতিক্রম ধর্মী একটি র্যালী বিপণন কেন্দ্রের সম্মুখ রাস্তা প্রদক্ষিণ শেষে গণসমাবেশ স্হানে এসে মিলিত হয়। মাফরুহা শিল্পীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার,উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন , সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন ও যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক যশোর বার্তার ঝিকরগাছা প্রতিনিধি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী ও পানিসারা জামে মসজিদের ইমাম।এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,ঝিকরগাছা প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনিফার জেনি, উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর ব্রজেন্দ্র নাথ শীল। এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা ,সাইবার ক্রাইম,সাইবার বুলিং ,ব্ল্যাকমেইল, প্রতারণা ,সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হুমকি, অশ্লীল কথাবার্তা, অনুমতি ছাড়া ছবি এবং ভিডিও ছড়িয়ে দেওয়া সহ নানা অপরাধের চিত্র তুলে ধরেন। এ সকল বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া কৃষি সমৃদ্ধ বাংলাদেশে নারী কৃষকদের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের বিষয়ে বক্তারা সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উলাশি সৃজনী সংঘের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, অত্র অঞ্চলের বিভিন্ন সুধীজন, সমিতির ২০০ শতাধিক সদস্য ও প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।