
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:যশোর -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদের ডি সি বরাবর আপীল আবেদনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ টায় যশোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আশেক হাসান মনোনয়ন পত্র যাচাই – বাছাই শেষে ডা:মসলেহ উদ্দিন ফরিদের নিজ ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি ব্যাংক ক্লিয়ারেন্স এর কাগজ নির্বাচনী তথ্য ফরমে সংযুক্ত না থাকায় নির্বাচন কমিশন থেকে ১ টি সংশোধনী দেন। উক্ত সংশোধনীতে ডি সি বরাবর আপীল আবেদনের সুযোগ রয়েছে। তাৎক্ষণিক ভাবে ব্যাংক ক্লিয়ারেন্স সার্টিফিকেট তিনি হাজির করেছিলেন কিন্তুু সেটি আপীলে জমাদানের পরামর্শ দেন কতৃপক্ষ বলে যুব সংগঠনের সভাপতি আবিদুর রহমান জানান।