1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছারকপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছারকপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছারকপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ Time View
চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছারকপোতাক্ষ নদে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদ থেকে একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে একলাস হোসেন তার প্রায় নতুন ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ ছিলেন। পরদিন ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারণা, ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পুলিশ।

ঝিকরগাছা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD