
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় বুধবার (২৪ ডিসেম্বর) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ। অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো: জিয়াউল হক। এ সময় অভিভাবক সমাবেশে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।