ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি: (২১ ফেব্রুয়ারি) শনিবার বিকাল তিনটায় যশোর জেলা, প্রশাসকের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্বঅনিন্দ্য ইসলাম অমিত মহাদয়কে ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছাপ্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, কোষাধক্ষ্য অ্যাডভোকেট আবিদুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী, কার্যনির্বাহী সদস্য রাফিউল ইসলাম অন্তর, সাংবাদিক ইনকিয়াদ আহমেদ রাফিন প্রমুখ।