1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছাএম এল হাই স্কুলে দুঃসাহসিক চুরি: থানায় অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছাএম এল হাই স্কুলে দুঃসাহসিক চুরি: থানায় অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছাএম এল হাই স্কুলে দুঃসাহসিক চুরি: থানায় অভিযোগ

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৮৫ Time View

ঝিকরগাছাএম এল হাই স্কুলে দুঃসাহসিক চুরি: থানায় অভিযোগ

ঝিকরগাছা (যশোর ) প্রতিনিধি।যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা সরকারি বহুমুখি (এম.এল.) মডেল হাই স্কুলের জানালার গ্রিল ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।  । এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিতঅভিযোগে জানা গেছে , মঙ্গলবার (২৭মে) গভীর রাতে অজ্ঞাত নামের কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানের পিছনের দিকে  ৪টি রুমের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৫টি আলমারি, ২টি ফাইল কেভিনেট, ৪টি টেবিলের ড্রয়ার ভেঙ্গে অফিসিয়াল গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র নিয়ে গেছে। অফিসে তার ব্যবহৃত আলমারি থেকে নগদ ২০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও রুমের গ্রিল সহ ৫টি আলমারি, ২টি ফাইল কেভিনেট, ৪টি টেবিলের ড্রয়ার ভেঙ্গে ফেলার কারণে ২৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, প্রতিদিনের মতো আমরা সোমবার ক্লাস শেষে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকালে স্কুলে এসে দেখতে পাই অফিস রুমের মধ্যে কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে এবং আমার ব্যবহৃত আলমারির তালা ভেঙ্গে অফিসের নগদ ২০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এরপর বিষয়টা বুঝে উঠার আগে জানালার দিকে তাকিয়ে দেখি অজ্ঞাত নামের কে বা কারা জানালার গ্রিল ভেঙ্গে এই সব অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। পরবর্তীতে দেখা যাই আমার সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী ও কোমনরুমেও জানালার গ্রিল ভেঙ্গে এই সব অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। এ ঘটনার বিষয়ে স্কুলের সিসি টিভি ফুটেজে দেখা যায় রাত ১টা ১০মিনিটের পর একজন লোক মুখে কাপড় পেঁচিয়ে জানালা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে একটা কাপড় দিয়ে ক্যামেরা বন্ধের চেষ্টা করছে।

থানার অফিসার ইনচার্জের অফিসিয়াল নাম্বারের যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, ঘটনাটি শুনে আমি স্কুল পরিদর্শনে গিয়ে ছিলাম। বিষয়টি নিয়ে নাইটগার্ডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD