
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পনের মাত্রা ছিল ৫.৪৫। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল , পাশ্ববর্তী জেলা সাতক্ষীরার আশাশুনি উপজেলা বলে জানা গেছে। এই রিপোর্ট লেখাা পর্যন্ত ভূমিকম্পপে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের শেষ পর্যায়ে এই ভূমিকম্প পরিলক্ষিত হয়।
নামাজে আসা কয়েকজন মুসল্লী জানান ঝিকরগাছায় এ ধরনের ভূমিকম্প প্রথম আমরা অনুভব করলাম। ভূমিকম্পে মসজিদে আমরা কম্পন অনুভব হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মুসল্লিরা শুকরিয়া আদায় করেন।