
ঝিকরগাছায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঝিকররগাছা (যশোর) প্রতিনিধি- জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় ঝিকরগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৯জুলাই) জোহরবাদ ঝিকরগাছাপ্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলে সদস্য সচিব শাহিন আলম বিপ¦। এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রনোকুল ইসলাম, সদস্য সচিব নাইম হোসেন ডনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়নসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিরসহ ১১ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।