1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৬ Time View
ঝিকরগাছায় প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার হাজিরালী ব্র্যাক অফিসের হলরুমে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।  প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মহিদুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সেক্রেটারি মোঃ শাহাজাহান আলী, প্রবাসবন্ধু ফোরামের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সদস্য মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য কে এম ইদ্রিস আলী, আলহাজ্ব ইয়াউর রহমান, মোরাদুজ্জামান, কাকলী খাতুন, নাসরীন আক্তার প্রমখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, বিদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ও বিদেশ ফেরত নারী কর্মীরা যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যুক্ত থাকাদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার মত ঘটনা ঘটে।

ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, পূনরায় মানসিক মনোবল ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কাউসেলিংসহ আইনি সহায়তায় ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD