1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভূয়া মুক্তিযোদ্ধা আটক মন্ত্রণালয়ে দোয়াই দিয়ে চাঁদা দাবি - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভূয়া মুক্তিযোদ্ধা আটক মন্ত্রণালয়ে দোয়াই দিয়ে চাঁদা দাবি - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভূয়া মুক্তিযোদ্ধা আটক মন্ত্রণালয়ে দোয়াই দিয়ে চাঁদা দাবি

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৮ Time View
ঝিকরগাছায় ভূয়া মুক্তিযোদ্ধা আটক মন্ত্রণালয়ে দোয়াই দিয়ে চাঁদা দাবি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দোহাই দিয়ে মৃত, দুঃস্থ, অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের নিকট থেকে চাঁদা নিতে গিয়ে গ্রামবাসির হাতে এক ভূয়া মুক্তিযোদ্ধা আটক হয়েছে। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮)। সে যশোর সদর উপজেলাধিন ঝাউদিয়া গ্রামের মৃতঃ আকবার আলীর ছেলে।  খবর পেয়ে ঝিকরগাছার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাকে কায়েমকোলা থেকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে আসে। সেখানে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমান দিতে পারেননি ওই সাইফুল ইসলাম নজরুল। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। জানতে চাইলে কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নজরুল বলেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাই করতে পাঠিয়েছে। মন্ত্রনালয়ের কোন চিঠি আছে কিনা জানতে চাইলে তিনি দেখাএত পারেননি। এসময় ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়নের কমান্ডার এবিএম রবিউল ইসলাম ও গোয়ালহাটির বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বলেন, কথিত ওই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে  মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারের নিকট থেকে ৩হাজার টাকা, দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মওতুল্লহর মেয়ে জাহানারা খাতুনের নিকট থেকে ২হাজার টাকা ও মরহুম আব্দুল কালেকের পরিবারের নিকট থেকে এক হাজার টাকা প্রতারণা করে নিয়েছে। তবে আটকের পর মওতুল্লহর মেয়ে জাহানারার ২হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা আটক কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ওরফে নজরুল ঝিকরগাছা থানা হেফাজতে রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD