1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগরে প্রথম শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগরে প্রথম শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগরে প্রথম শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

আতাউর রহমান
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭৬২ Time View

মধ্যনগরে প্রথম শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রথম উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সোমবার সকালে তিনি এ উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন।এর আগে তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে মনিটরিং অফিসার (উপবৃত্তি) হিসেবে কর্মরত ছিলেন।

যোগদান শেষে গতকাল বিকালে তিনি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অতীশ দর্শী চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময়
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের যোগদানের আগে ধর্মপাশা উপজেলার শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস এ উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক(প্রশাসন-১) মো.আব্দুল আলীম স্বাক্ষরিত ২৯মে জারিকৃত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে মধ্যনগর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়।

মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি তিতাস রায় বলেন,’নতুন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে তিনি যেন দ্রুততার সাথে আইবাসে আমাদের উপজেলার নিজস্ব কোডের ব্যবস্থা করেন।’

উপজেলার প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রমারঞ্জন সরকার বলেন, এই প্রথম মধ্যনগর উপজেলার শিক্ষা অফিসার পাওয়ায় আমরা আনন্দিত। আশা করছি স্যারের দিক নির্দেশনায় মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষা আরও বেগবান হবে।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,মধ্যনগর উপজেলার প্রথমিক শিক্ষার উন্নয়নে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।এজন্যে উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবারসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

মধ্যনগরে প্রথম শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD