1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত  - দৈনিক সত্যের দর্পণ যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত  - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৩ Time View
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত 

ঝিকরগাছা (যশোর) থেকে আতাউর রহমান জসি–  যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন গতকাল (৩১ জানুয়ারি) শনিবার রামনগর ক্ষণিকা পিকনিক কর্নার অনুষ্ঠিত হয়েছে। যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠন নেতা, পত্রিকা সম্পাদক, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, সাধারণ সদস্যসহ সুধীজন এই অনুষ্ঠান অলংকৃত করেন। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এ অনুষ্ঠানটি। জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা গানে গানে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত আনন্দ আয়োজনে আড্ডা আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে সমৃদ্ধ হয়ে ওঠে। এই অনুষ্ঠানটি উপভোগ করে ভূয়সী প্রশংসিত করেন সকলে।

এদিন সকাল ১১ টায় পিকনিক কর্নারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদপ্রাপ্ত বর্ষিয়ান সংগীতগুনী বীর মুক্তিযোদ্ধা শরিফ শাহ দেওয়ান আল মেহেদী, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজ ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা এ কে এম গোলাম সরোয়ার, দৈনিক যশোর বার্তার প্রকাশক সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন, দৈনিক বাংলার ভোরের সম্পাদক জ্যোতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয় নগরের ইউনিট প্রধান হারুন অর রশিদ, ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম, বাঘারপাড়া ইউনিটের ইউনিট প্রধান তরুণ মন্ডল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, ঝিকরগাছার ইউনিট প্রধান আতাউর রহমান জসি, ডেপুটি ইউনিট প্রধান নজরুল ইসলাম বাবুল, শার্শার ইউনিট প্রধান ওসমান গনি,ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী।

প্রচার সম্পাদক রাফিউল ইসলাম অন্তর প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলার ইউনিট প্রধান,ডেপুটি ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শফিকুল ইসলাম, টুকু উদাস বাউল, অমিতাভ দাশ ভোলা, তন্বী, জান্নাতি বাউল, নৃত্য পরিবেশন করে সূচনা, সংগীত পরিবেশন করে সোমা সহ অনেকে। যন্ত্রসঙ্গীতে ছিলেন মিলন, জয় ও তরী।  সন্ধ্যায় প্রধান উপদেষ্টা আনোয়ার কবির নান্টু, সভাপতি শেখ দীনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বক্তব্যের মাধ্যমে সকলকে প্রাণঢালা ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD