1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি : র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত ১২টা ৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপরু মালোপাড়া গ্রামস্থ অভিযান পরিচলনা করেন। অভিযান চলাকালী সময় যথাক্রমে, (ক) ৫৩ বোতল ইস্কাফ (কোডিন যুক্ত), (খ) ৩৯ বোতল win cerex cough syrup, (গ) ০৪ বোতল Old Monk ram (১৮০ মিলি), (ঘ) ০৫ বোতল Old monk Ram (৩৭৫ মিলি), (ঙ) ১০ বোতল Mountain Oak whiskey, (চ) ০২ বোতল Officers choice Whiskey উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধারের সময় আশেপাশে খোজাখুজি করেও উক্ত মাদকের কোন মালিক খুজেঁ না পাওয়ায় তা পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত রাজশাহীর বাঘা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

অভিযান চলাকালীন সময় ঘটনাস্থলে ও তার আশেপাশে সন্দেহজনক কাউকে না পাওয়াই আসামিদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। উদ্ধারকৃত আলামত সমূহ দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও অ্যালকোহল উদ্ধারের বিষয়টি আজ বুধবার (০৪-নভেম্বর ২০২৬ ইং) বেলা ২-টা-৩৫ মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’র র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে বলেও গণমাধ্যম কর্মীকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD