1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হত্যার হুমকি - দৈনিক সত্যের দর্পণ সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হত্যার হুমকি - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হত্যার হুমকি

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২৮ Time View
সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হত্যার হুমকি

প্রতিনিধিঃ মইনুল হোসেন খান সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হাত পা কেটে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা-এর পাগলা থানা অধীন নিগুয়ারী ইউনিয়ন-এর সাধুয়া গ্রামে ফাহিম শাহরিয়ার রুমির পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন স্থানীয় দালাল ও ভূমিদস্যু ত্বকি উদ্দিন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমি বুঝিয়ে না দিয়ে নানাভাবে হয়রানি ও ক্ষতিসাধন করে যাচ্ছে। সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে প্রশাসনের একজন কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করেন। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করে অভিযুক্তের নির্দেশে তার সহযোগী হৃদয় হাসান ফাহিম শাহরিয়ার রুমিকে হাত-পা কেটে হত্যার হুমকি দেন।

সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হত্যার হুমকি

এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ইতিমধ্যে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে, যেখানে হত্যার হুমকি স্পষ্টভাবে শোনা যায়। এ ঘটনায় চলচ্চিত্র ও গণমাধ্যম অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি (এফডিসি), বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পরিচালক, কলাকুশলী, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা ফাহিম শাহরিয়ার রুমির পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করবেন।

সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ফাহিম শাহরিয়ার রুমিকে হত্যার হুমকি

জাতীয় পর্যায়ের সাংবাদিক প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অডিও রেকর্ড শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্তমানে ভুক্তভোগী হত্যার হুমকি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD