1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আত্রাইয়ে আমরুল-জাতপাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার - দৈনিক সত্যের দর্পণ আত্রাইয়ে আমরুল-জাতপাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আত্রাইয়ে আমরুল-জাতপাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ Time View

আত্রাইয়ে আমরুল-জাতপাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের আমরুল জাতপাড়া গ্রামের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ ও প্রবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত স্বীয় উদ্যোগেই কাজ শুরু করেন তারা।

স্থানীয় আব্দুল মজিদ, শাকিল আহম্মেদ (হৃদয়), ফরহাদ মন্ডল, ওয়াহেদ মোল্লা, ময়নুর মন্ডল, সাইদুল ইসলাম, ইনতাজ প্রামানিক ও সোহেল প্রামানিকসহ যুবকেরা এই কাজের নেতৃত্ব দেন। তাদের এই উন্নয়নমূলক উদ্যোগকে

স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায় পুরো গ্রামবাসী। যুবসমাজ ও গ্রামের লোকজন একযোগে স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কারের কাজে ঝাঁপিয়ে পড়েন। এ কাজে আর্থিক সহায়তা করছেন গ্রামের প্রবাসী ও অন্যান্য বাসিন্দারা। বর্তমানে এই অর্থনৈতিক সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান উদ্যোক্তারা।

সরেজমিনে দেখা যায়, আমরুল জাতোপাড়া ক্লাব থেকে জনাবের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফুট দীর্ঘ রাস্তায় ৪ ফুট উচ্চতায় মাটি কাটাসহ ইট সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও গ্রামের অন্যান্য অবহেলিত উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে। রাস্তা নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামের যুবকদের এলাকায় ব্যাপক সুনাম এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD