1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জামায়াতের ৫ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জামায়াতের ৫ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জামায়াতের ৫ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৭ Time View
ঝিকরগাছায় জামায়াতের ৫ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝিকরগাছায় জামায়াতের ৫ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা বাজার কপোতাক্ষ ব্রিজ সংলগ্নে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেনপিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি রুপ দেওয়াসহ পাঁচ দফা দাবি পূরণ করতে হবে। বাংলাদেশের ৭৬শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা  কর্ম পরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মেয়র প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, ঝিকরগাছা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, নাভরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য,বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারিসহ, সাংবাদিকবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD