1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপির সমাবেশে  অনিন্দ্য ইসলাম অমিত - আগামী ১২ ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপির সমাবেশে  অনিন্দ্য ইসলাম অমিত - আগামী ১২ ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপির সমাবেশে  অনিন্দ্য ইসলাম অমিত – আগামী ১২ ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৩ Time View
ঝিকরগাছায় বিএনপির সমাবেশে  অনিন্দ্য ইসলাম অমিত - আগামী ১২ ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। আগামী ১২ ফেব্রুয়ারিধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতের উদ্দেশ্যে বলেন, একটি দল নিশ্চিত পরাজয় জেনে ভোট ডাকাতির পরিকল্পনা করছে।ভোট ডাকাতির পরিকল্পনা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা সৎ লোকের শাসন কায়েমের কথা বলে হেফাজতে ইসলামীসহ দেশের আলেম-ওলামা সমাজ তাদের প্রত্যাখ্যান করেছেন।     তিনি দলীয় নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের ভয়াবহ তথ্য তুলে ধরে আরো বলেন, সারাদেশে সাত শতাধিক নেতাকর্মীকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ৬০লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারান্তরীন করে অমানবিক নির্যাতন করা হয়েছিল। তিনি আওয়ামী দুঃশাসন-অপশাসনের বর্ণনা উল্লেখ করে বলেন, কতঈদ, কতপূজা, জীবনের সোনালী সময়গুলো জেল-জুলুমের শিকার হয়েছি। কোটের বারান্দায় কাটিয়েছি।  তিনি সর্বস্তরের নেতাকর্মী ও নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন,ভোটের দিন চিড়া কলা খেয়ে ভোট কেন্দ্রে যাবেন।প্রয়োজনে রোজা রাখবেন। ভোট দিয়ে বাড়ি ফিরে সকালের খাওয়া খাবেন।

কেন্দ্রের এজেন্টরা ফলাফল না নিয়ে বাড়ি ফিরবেন না। ভোট ডাকাতি রুখে দিতে প্রয়োজনে জীবন দিতে হবে।  অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানাকে বোন সম্বোধন করে নেতা কর্মীদের ধানের শীষ বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ”ধানের শীষ স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ মুক্তিযুদ্ধের প্রতীক”।  তিনি রবিবার (০৮ফেব্রুয়ারি) বিকালে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  ঝিকরগাছা পৌরশহরের মহাসড়ক সেতু চত্বরে আয়োজিত বিশাল এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, চৌগাছা-ঝিকরগাছা আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ নাজমুল ইসলামের সহধর্মিনী সাবিরা সুলতানা।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, জেলা বিএনপি’র প্রবীণ নেতা অ্যাডভোকেট মোঃ ইসহক, যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জ্যেষ্ঠ নেতা মর্তুজা এলাহি টিপু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক কাউন্সিলর গোলাম কাদের বাবলু ও পৌর বিএনপির সেক্রেটারি রাশেদুল মোমিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজল হোসেন লিটন, সেক্রেটার আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল, সদস্যসচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলার ১১ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। সমাবেশের নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থল যশোর-বেনাপোল মহাসড়ক সেতুচত্ত্বর বরাবর লোকেলোকারণ্য হয়ে যায়। মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয় গোটা সমাবেশ স্থল। ধানের শীষ বিজয়ী করতে এসময় নেতাকর্মীরা মুহূমুহূ স্লোগানে মুখরিত করে তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD