1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সকল ভেদাভেদ ভুলে উপজেলা বিএনপি'এক মঞ্চে - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সকল ভেদাভেদ ভুলে উপজেলা বিএনপি'এক মঞ্চে - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সকল ভেদাভেদ ভুলে উপজেলা বিএনপি’এক মঞ্চে

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩৮ Time View
ঝিকরগাছায় সকল ভেদাভেদ ভুলে উপজেলা বিএনপি'এক মঞ্চে

ঝিকরগাছা যশোর প্রতিনিধি–   ঐকের কোন বিকল্প নেই।সকল ভেদাভেদ ভুলে ঐক্যের উপর গুরুত্বারোপ করে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দ বলেছেন, ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে জিততে হলে সকল দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি-বিভাজন,মতভেদ ভুলে ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচনী লড়াইয়ের মাঠে নামতে হবে। ঐক্যছাড়া   নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন হবে। ঝিকরগাছা উপজেলা বিএনপি’র এক জরুরী মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। মঙ্গলবার সকালে (০৭অক্টোবর) ঝিকরগাছা উপজেলা বিএনপি আয়োজিত ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল সভাপতিত্ব করেন।    অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির নেতৃত্বের মধ্যেকার দ্বিধাদ্বন্দ, বিভক্তি-বিভাজনের কঠোর সমালোচনা করে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ  ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ অবিলম্বে নিজেদের মধ্যেকার ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর দাবি জানান। নেতৃবৃন্দ  বলেন,আমরা দলের ভেতর কোন লবিং-গ্রুপিং,বিভক্তি- বিভাজন দেখতে চাই না। শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে কোন মতবিরোধ প্রত্যাশা করিনা। এসবের অবসান চাই। কে আমার লোক, আর কে আমার লোক নয় এই বলে দলের ভেতর  বিভাজন তৈরি করবেন না।এই মানসিকতা পরিহার করতে হবে।  নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এখনই ইস্পাত কঠিন ঐক্য করতে না পারলে ধানের শীষ প্রার্থী যেই হোন না কেন পরাজয় ঠেকানো যাবেনা। ঐক্যবদ্ধ থাকলে বিএনপি’র বিজয় কেউ ঠেকাতে পারবেনা।  দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্তদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছ পদবঞ্চিত ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তি-সন্নিবেশ করার দাবিও তোলা হয় এই মতবিনিময়সভায়।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বিএনপি নেতা এনামুল হক, শাহিন আহমেদ, মহিলাদল নেত্রী নাহিদ আক্তার, রিপা খাতুন, হিরা মনি আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুজ্জামান খান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আবুল খায়ের, ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল ইসলাম লিন্টু ও মোশাররফ হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান  লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হবিবর রহমান, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জামশেদ আলী, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, বাকঁড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন প্রমুখ।

দলের সভাপতি সাবিরা নাজমুল তার সমাপনী বক্তব্যে পদবঞ্চিত দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নে আশ্বস্ত করে বলেছেন, উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে এখনো সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে।সবাইকে দলের পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কিছু ভুল ত্রুটি থাকতেও পারে। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা আবার একত্রিতভাবে দলীয় অফিসটি কার্যকর করার পাশাপাশি সেখানে নিয়মিত দলীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারব।  দলের সাধারণ সম্পাদক এডভোকেট সামাদ হাসান নিপুন সকল বক্তার বক্তব্য নোট আকার লিপিবদ্ধ করে তাঁর দলের আগামীর নির্বাচনী কর্মপরিকল্পনার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD