
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌরসদরের জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দিনভর তাদের ৭৭টি জুয়েলারি ব্যবসা(স্বর্ণের দোকান) প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন জুয়েলারি দোকান খোলা দেখা যায়নি।
সরেজমিন বোটঘাটস্থ জুয়েলারি পট্টিতে অবস্থিত ৭৭টি জুয়েলারি দোকান তালাবদ্ধ থাকতে দেখা যায়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ঝিকরগাছা উপজেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু আলোক দত্ত তার প্রতিক্রিয়ায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সারাদেশে জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা দিনভর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।