
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি–
“একদিন তুমি পৃথিবী গড়েছো,
আজ আমি স্বপ্ন গড়বো
সযত্নে তোমায় রাখবো আগলে”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিকরগাছা পালিত হল ৩৫ তম আন্তর্জাতিক প্রবীন দিবস। সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বরে এসে সমবেত হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ইন্সটেক্টর শিউলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সজনচক্রে নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র (বাবুল ভক্ত), নাভারন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান,কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক প্রবীণ নারী-পুরুষসড় প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।