1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৮২ Time View
ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি– যশোর ঝিকরগাছা উপজেলার নবাগত ইউএনও মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১.৩০ টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।  সহকারী কমিশনার (ভূমি)নাভিদ সারওয়ারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ,প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার , থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শক্ষক নুরুল আমিন মুকুল, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান,প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান,ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও, বিভিন্ন পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD