1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে এবং ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উক্ত কর্মসূচি পরিচালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা আমিনা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি এবং ভিডিপি সদস্যগণ।

কর্মসূচিতে আনসার ও ভিডিপি কার্যালয় থেকে সরবরাহকৃত ৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ সরকারি স্থান সমূহে রোপণ করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ভিডিপি সদস্যদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। যাতে গাছগুলো বেড়ে উঠে পরিবেশ ও জনকল্যাণে দীর্ঘমেয়াদি অবদান রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD