1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৭৫ Time View
ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় তেলপাম্প গুলোতে জ্বালানি শূন্য, সংকট ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ‘মব সৃষ্টি’র অপচেষ্টা-অপপ্রচাররোদ, পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া না নেওয়াসহ জনসচেতনতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন পৌরসদর ও বাঁকড়া বাজার পরিদর্শন করেন। বুধবার (১৮মার্চ) দুপুরে তিনি হাজের আলীর মেসার্স বিশ্বাস স্টেশন ও বাঁকড়া বাজারের মফিজ ফিলিং স্টেশনসহ বাঁকড়া বাজারের বেশ কয়েকটি মুদি দোকান, বেকারি,কসমেটিক্স,ডিপার্টমেন্টাল স্টোর ও ফলমূল ও মিষ্টান্ন দোকান পরিদর্শন করেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে বাঁকড়া বাজারের ‘ভাই ভাই বেকারি’র মালিক আব্দুল গনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৫ ধরায় দোষী সাব্যস্ত করে ২০হাজার টাকা ও হাজিরবাগ ইউনিয়নের দেউলী উত্তরপাড়া গ্রামের আলোচিত মারিয়া চানাচুর ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুস সামাদকে একই অভিযোগে ২০হাজার টাকা অর্থদণ্ড করেন। অভিযান চলাকালে এসময় কয়েকজন দোকানী-ব্যবসায়ীকে ও ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়। অভিযান কালে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস টিম তার উপস্থিত ছিলেন।

অভিযান কালে, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি ফিলিং স্টেশন, হাটবাজারে নিত্যপণ্য মূল্যবৃদ্ধি ও মজুদ রাখার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD