1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ৪ জন কুরআনের হাফেজকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ৪ জন কুরআনের হাফেজকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ৪ জন কুরআনের হাফেজকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান

আতাউর রহমান জসি
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View
ঝিকরগাছায় ৪ জন কুরআনের হাফেজকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফিজিয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপনী-২০২৬ উপলক্ষে চারজন হাফেজে কোরআনকে পাগড়ী পরানো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত কোরআনের হাফেজদের সম্মাননা জানাতে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নবীন হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

পাগড়ী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, মোবারকপুর মোহাম্মাদীয়া ফুরকানিয়া হাফিজীয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, মাদ্রাসার কোষাধাক্ষ মমিনুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাহাজান আলী, সদস্য রফিকুল ইসলাম, মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম,

পাগড়ী ও ক্রেস্ট প্রাপ্ত হাফেজ মোহাম্মদ আজমির হোসেন, মোহাম্মদ ইমাদুল হক, মোহাম্মদ সাইদুর রহমান সিয়াম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, পবিত্র কোরআনের হাফেজ হওয়া অত্যন্ত মর্যাদার বিষয়। হাফেজরা কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিয়ে নৈতিক ও আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের ইসলামের আদর্শে জীবন গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করেন, হাফেজ মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD